1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

মাদারীপুরে সড়কে নিহত ১৯ জনের পরিবারকে আর্থিক সহায়তা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ১৯ জনের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, নিহতদের দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২৫ হাজার এবং আহতদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনসহ ১৯ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্তে চার সদস্যের একটি কমিটি করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী দুইদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews