
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে ৩১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
গতকাল (৮ মে) সোমবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯,৩০,০০০/- (নয় লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্যের ৩১ (একত্রিশ) কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো মোঃ সাদ্দাম হোসেন (২৫), মোঃ রাজ্জিকুল ইসলাম ওরফে রাব্বিকুল (১৯), সাজেদা বেগম (৫০) ও মোছাঃ রানী বেগম (৩৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ২ টি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশাপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।