1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

২০০৯ সালের পর প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ মোহামেডান স্পোর্টিং ক্লাব এতদিন যেন শুধু নামের ভারেই টিকে ছিল। অবশেষে দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান হলো। যেখানে শক্তিশালী বসুন্ধরা কিংসকে সেমিফাইনালে ২-১ গোলে হারিয়ে ২০০৯ সালের পর প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী দলটি।

সাদা-কালোর দল ২০০৯ সালে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে আসরটির ফাইনাল খেলেছিল। সেবার গোলশূন্য সেই ফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে জেতে মোহামেডান। প্রায় হারিয়ে যেতে বসা দলটি অবশেষে ঘুরে দাঁড়িয়ে ঘরোয়া ফুটবলের একটা টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল।
গোপালগঞ্জে ম্যাচে প্রথমবার পিছিয়ে পড়ে কিংস ফিরে আসলেও দ্বিতীয় গোলের পর আর ফিরতে পারেনি। মৌসুমে এই প্রথম কিংস কোনো ম্যাচ হারল।

আজ মঙ্গলবার ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় মোহামেডান। মেহেদির লম্বা থ্রো উড়ে আসে কিংস বক্সে। তারপর দুজনের পা ঘুরে ইমানুয়েলের পায়ে পড়তেই গোল। ইমানুয়েল সহজেই বল ঠেলেন জালে।

খেলার ৪৩তম মিনিটে সমতায় ফেরার স্বস্তিতে মেতে ওঠে কিংসের ডাগআউট। রেজা খানজাদের ছোট পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে নিচু শট নেন দোরিয়েলতন। গোলরক্ষক সুজন হোসেন ঝাঁপিয়ে পড়লেও পাননি বলের নাগাল।

বিরতির পর ৫৫ মিনিটে কিংসের এলোমেলো রক্ষণে সুযোগ নিয়েছে মোহামেডান। ইমানুয়েলের পাসে গোল করেন সোলেমান দিয়াবাতে। কিংস ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ চেষ্টা করেছিলেন দিয়াবাতেকে আটকাতে। কিন্তু পারেননি।

ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান সামনে পাবে আগামী মঙ্গলবার আবাহনী-শেখ রাসেল ম্যাচের জয়ী দলকে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews