1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে পুত্রের ছুরিকাঘাতে চেয়ারম্যানের গাড়ী চালক আহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা):কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নালের পুত্র অপুর ছুরিকাঘাতে চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ীচালক মাখন মিয়া গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় হযরতপুরে চেয়ারম্যানের বাড়ীতে এ ঘটনা ঘটে।

আহত মাখনের স্ত্রী লিপি আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আনোয়ার হোসেন আয়নালের ব্যাক্তিগত ড্রাইভার হিসেবে কাজ করছেন। ঘটনার দিন চেয়ারম্যান তার পুত্রবধূকে মায়ের বাড়ি দিয়ে আসতে বললে মাখন গাড়ী চালিয়ে তাকে মায়ের বাড়িতে নামিয়ে দিয়ে আসেন। এনিয়ে চেয়ারম্যানের পুত্র অপু মাখনের উপর ক্ষুব্ধ হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাখনের কাছে কৈফিয়ত চায়, কেনো তার অনুমতি ছাড়া তার স্ত্রীকে বাবার বাড়ী দিয়ে আসছে। তখন মাখন জানায়, চেয়ারম্যানের নির্দেশে সে তার স্ত্রীকে বাবার বাড়িতে দিয়ে আসছে।বলা মাত্র অপু হাতে থাকা ছুরিকাঘাতে মাখনকে উপর্যুপরি আঘাত করে। এতে তার পেটে ও হাতে মারাত্মক জখম হয়। স্বামীর উপর চেয়ারম্যান পুত্রের এ বর্বরোচিত হামলার বিচার চান তিনি।
এ ব্যাপারে জানতে হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নালের মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ শনিবার বিকালে জানান, ঘটনাটি আমি শুনেছি এবং এবিষয়ে একাধিক ভিডিও ফুটেজ পেয়েছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেসপন্ডেন্ট/

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews