1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

অর্থ আত্মসাৎ ও জালিয়াতি মামলায় ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কারাগারে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আফজাল হোসেন ডিপটি কে জাল জালিয়াতি ও প্রতারণা মামলায় আটকের পর জেল হাজতে পাঠিয়েছে আদালত।

শনিবার (২০ মে) বিকেলে আলাদা তিনটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আবজাল হোসেন ডিপটি কে গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, বিদ্যুৎ আইনের একটি মামলায় ৭ মাসের এবং অর্থ জালিয়াতির মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবজাল হোসেন ডিপটি। তাছাড়া আরও একটি মামলায় ওয়ারেন্ট ছিলো তার বিরুদ্ধে।

বিকেল ৪ টার দিকে এস আই রিয়াজ, এস আই আলকসহ পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে। পরে সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি(তদন্ত) খালেদুর রহমান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews