1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

মাদক মামলায় হাজতির হাসপাতালে মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

সিনিয়র করেসপন্ডেন্ট:

রাজধানীর কেরানীগঞ্জে মাদক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আতাউর রহমান(৪২) নামের এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

রবিবার(২৮ মে) ভোর রাত সাড়ে চারটার দিকে কারাগারে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে সকাল ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আতাউর রহমান কেরানীগঞ্জ মডেল থানার সোনাকা‌ন্দা হোলুয়াটেক এলাকার মৃত সামাদ মোল্লার ছেলে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত আতাউর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি মাদক মামলায় এ বছরের ১৬ এপ্রিল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিল। কারাগারে হঠাৎ তিনি অস্বাভাবিক রক্তচাপ ও অনিয়ন্ত্রিত পালস রোগে আক্রান্ত হলে পুলিশ প্রহরায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টিটু আহমেদ/বুড়িগঙ্গা টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews