1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

প্রাইভেটকারের ধাক্কায় ট্রাফিক পুলিশ সদস্য আহত 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ সফরের নিরাপত্তার জন্য ভিভিআইপি ডিউটিতে থাকা ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিকের এএসআই বাচ্চু মিয়া (এবি,৪৩১) প্রাইভেট কারে ধাক্কায় গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় তার বাম হাত ও পায়ে গুরুতর আঘাত এবং মাথায় আঘাত লাগার কারণে একাধিক সেলাই লেগেছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সকাল সাতটায় বুড়িগঙ্গার পোস্তগোলা সেতুর (ডিএমপি অংশে) উপর এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী প্রাইভেটকারটি ভিভিআইপি মুভমেন্টের সময় রাস্তায় চলাচল করায় সিগনাল দিয়ে থামানোর চেষ্টা করলে প্রাইভেটকারটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সেতুর মধ্যে  সে কয়েক হাত দূরে সিটকে পরে। দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর পীযূষ কুমার মালো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো খ ১২-৬৮৮৯) জব্দ করা হয়েছে। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা আহত বাচ্চুর হাসপাতালে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews