1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে  বাড়ির পাশে পুকুর থেকে শান্ত(১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একদিন আগে শিশুটি নিখোঁজ হলে খোঁজাখুজির পর আজ তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। মৃত শান্ত কলাতিয়া ইউনিয়নের আহাদিপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
রবিবার(২জুলাই) সকাল ৮ টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া আহাদিপুর গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পরিবারের কাছ থেকে ঘটনার বিবরণে জানা যায়, গতকাল (শনিবার) দুপুর থেকে শান্ত নিখোঁজ ছিল। আশেপাশে ও আত্মীয়-স্বজনের বাসা বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ (রবিবার) সকালে বাড়ির পাশে পুকুরে নিখোঁজ শান্তর পায়ের জুতা ভেসে উঠলে পানিতে নেমে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির আইসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews