1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে কেমিক্যাল বিস্ফোরনে নিহত ১ আহত ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকার কেরানীগঞ্জে কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণে ইয়াসিন(২৩) নামের কারখানাটির এক শ্রমিক ঘটনাস্থলে নিহত ও রাব্বি এবং বিল্পব নামের দুজন আহত হয়েছে। নিহত ইয়াসিন বরিশালের মুলাদী থানার বোয়ালী গ্রামের নেসার ব্যাপারীর ছেলে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

শনিবার(৮ জুলাই ) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম বড় মসজিদের সামনে মোস্ট ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্যাক্টরির মালিক বরিশালের উজিরপুর থানার মহিবুল্লাহ সোহান। এখানে মডেল মসজিদের গ্রিলের বিভিন্ন ডিজাইনের কাজ করা হতো। সন্ধ্যায় পিকআপ থেকে গ্রিলের বিভিন্ন মালামাল ফ্যাক্টরিতে নামানোর সময় গাড়িতে থাকা একটি কেমিক্যাল এর ড্রাম অতিরিক্ত ঝাকুনিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ফ্যাক্টরিতে কর্মরত ইয়াসিনের শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জামান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় আরো দুজন আহত হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কি কারনে এই বিস্ফোরণ তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews