1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩

বুড়িগঙ্গা টিভি অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী কমান্ডার হুসেন মাঝি নিহত হয়েছেন।

সোমবার (১০ জুলাই) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, এপিবিএন পুলিশের সঙ্গে আরসা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান, পুলিশের সঙ্গে গোলাগুলিতে একাধিক হত্যা মামলার আসামি হুসেন মাঝি নিহত হন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি, ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়।

অন্যান্য সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews