1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে পুলিশের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্প

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): পুলিশ সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে ঢাকা জেলা পুলিশ।
আজ (১৩ জুলাই) বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্পে মডেল থানা, ঢাকা জেলা ডিবি (দক্ষিণ),ঢাকা জেলা ট্রাফিক (দক্ষিণ) সদস্যরা স্বাস্থ্য সেবা গ্রহণ করে।

কার্যক্রমের উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাব ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, বিশেষ সদস্যরা সময় স্বল্পতার কারণে এই কার্যক্রম ঢাকা জেলা পুলিশের অন্তর্গত সমস্ত থানায় পর্যায়ক্রমে পালন করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, ঢাকা জেলা ট্রাফিক দক্ষিণ ইন্সপেক্টর পীযূষ কুমার মালো, মডেল থানা ইন্সপেক্টর (অপারেশন) আশিকুর রহমান (আশিক)সহ ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews