1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বুড়িগঙ্গায় নৌকা মাঝি নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) :বুড়িগঙ্গায় নৌকা চালাতে গিয়ে আব্দুর রশিদ(৬৫) নামে এক মাঝি নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ আব্দুর রশিদ  স্বরূপকাঠির সোহাগদল গ্রামের আবুল বাশারের ছেলে। চার সন্তানের জনক আব্দুর রশিদ বর্তমানে পরিবারসহ আগানগর ইউনিয়নের বাঘাবাড়ী মসজিদের পেছনে ভাড়া বসবাস করত।
বৃহস্পতিবার(১৩জুলাই) সকাল আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের বটতলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুজন মহিলা ও একজন পুরুষ যাত্রী নিয়ে নৌকাটি বটতলা ঘাট থেকে ছেড়ে মিটফোর্ড ঘাটের দিকে যাওয়ার সময় মাঝ নদীতে গেলে হঠাৎ শরীরের ভারসাম্য হারিয়ে মাঝি নৌকা থেকে পড়ে যায়। তাৎক্ষণিক অন্যান্য নৌকা মাঝিরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে এবং নৌ পুলিশকে খবর দেয়।
নিখোঁজ রশিদের ছেলে মোহাম্মদ রাকিব জানান, তার বাবা সোয়ারীঘাট ট্রলারের লেবারের কাজ করতো। বর্তমানে কাজ কম থাকায় আজই ব্রিজ ঘাট এলাকার আক্তার মহাজনের কাছ থেকে ভাড়া নিয়ে প্রথম বুড়িগঙ্গায় নৌকা চালাতে এসেছিল।
নিখোঁজের খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে সদরঘাট ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ মোঃ আব্দুল মালেক জানান, স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযানে কিছুটা ব্যাহত হচ্ছে ।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, দুর্ঘটনার পরপর স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সাথে আমরাও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করি। সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল এরপর খাবারের বিরতির পরে বিকেল তিনটা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মাঝির সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়—স্বজনরা ঘাটে ভিড় করে আছে।

টিটু আহমেদ/ সিনিয়র করেসপন্ডেন্ট বুড়িগঙ্গা টিভি 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews