1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কচুরিপানার সাথে ভাসছিল লাশ, উদ্ধার করলো নৌ-পুলিশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ।

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া বরফকল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় মৃতের পড়নে লুঙ্গি কাছাবাঁধা অবস্থায় ছিল তবে গায়ে কোন কাপড় ছিল না।

সদরঘাট নৌ পুলিশ থানার উপ-পরিদর্শক রেজাউল করিম রেজা জানান, সন্ধ্যার কিছু আগে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতের গায়ে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পিবিআই এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে মৃতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

টিটু আহমেদ/ সিনিয়র করেসপন্ডেন্ট 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews