1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বুড়িগঙ্গা থেকে কিশোরের লাশ উদ্ধার করলো নৌ-পুলিশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
প্রতিকি ছবি

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় অজ্ঞাত (১৫) এক কিশোরের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই ) সন্ধ্যা ছয়টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার মিলব্যারক মামুর মাজার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় মৃতের পরনে ছিল জিন্স প্যান্ট ও নীল রঙের ফুলহাতা শার্ট। তবে গায়ে কোন আঘাতের চিহ্ন ছিল না।

সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক রেজাউল করিম রেজা জানান, নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সম্ভবত ছেলেটির গতকাল মৃত্যু হয়েছে। লাশের পরিচয় নিশ্চিতে ওয়ারলেস মারফত বিভিন্ন থানায় সংবাদ পাঠানো হয়েছে।

টিটু আহমেদ/সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews