1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

অধ্যাপক তাহের হত্যা, রাজশাহীতে ২ আসামীর ফাঁসি কার্যকর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টা ১ মিনিটে এই ফাঁসি কার্যকর করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, রাত ৯টায় এ দুজনকে আনুষ্ঠানিকভাবে তাদের ফাঁসির বিষয়ে জানানো হয়। এ সময় শান্ত ও নির্বিকার ছিলেন তারা। প্রশাসনের কর্তাব্যক্তি ও কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নির্ধারিত সময় রাত ১০টা ১ মিনিটে দুজনের ফাঁসি কার্যকর করা হয়।

এর আগে গেল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দফায় মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কারা অভ্যন্তরে আসামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরও বুধবার সীমিত কয়েকজন স্বজন মহিউদ্দিনের সঙ্গে শেষ দেখা করেছেন। বৃহস্পতিবার জাহাঙ্গীরের পরিবারের কয়েক সদস্য তার সঙ্গে শেষ সাক্ষাৎ করেন।

এদিকে দণ্ডপ্রাপ্ত দুই আসামি মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অধ্যাপক ড. এস তাহেরের সহকর্মী ও তার শিক্ষার্থীরা। দেশ-বিদেশ থেকে তারা তাদের প্রতিক্রিয়ায় জানান, এই ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে একটি বার্তা সকলের কাছে পৌঁছে গেলো যে, অপরাধ করলে পার পাওয়া যাবে না। এমন বিচার পেয়ে শিক্ষকরা ভবিষ্যতে ক্যাম্পাসে শান্তি বিরাজ করবে বলে আশা করছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews