1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

এসএসসিতে সবচেয়ে এগিয়ে আছে বরিশাল পিছিয়ে আছে সিলেট

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

অনলােইন ডেস্ক: চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯০.১৮ শতাংশ। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে আছে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাশের হার ৭৬.০৬ শতাংশ।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

প্রাপ্ত ফলে দেখা গেছে, এ বছর বরিশাল বিভাগে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন। অপরদিকে সিলেট বিভাগে পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৪৫২ জন।

এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৫০ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ৮৪ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১৭ হাজার ৪১০ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৮৭৭ জন। যশোর বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৬১৭ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৬২৩ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ১১৭ জন।

উল্লেখ্য, এ বছর ২০ লাখ ৪১ হাজার ৪৫০ পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন, ছাত্রী সংখ্যা ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews