1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সামাজিক যোগাযোগ মাধ্যম ভূমিকম্পের বিষয়টি গুজব

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫.৫ থেকে ৬.৮ মাত্রার ভূমিকম্প হবে। তবে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে ফেসবুকে ভূমিকম্পের পূর্বাভাসের তথ্য ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে স্ট্যাটাস দিয়ে দাবি করা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বিপদজনক জোন ঢাকা-চট্টগ্রাম ও সিলেট।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব না। ফলে এটি একটি গুজব। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ তাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বলেন, এটি সম্পূর্ণ গুজব। এখন পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল (পলাশ) বলেন, ভূমিকম্প পূর্বাভাস করা যায় না। এ বিষয়ে গুজব এড়িয়ে চলুন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews