1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

স্ত্রীকে শ্বাসরোধ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

নাটোর (জেলা )প্রতিনিধি: স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে নাটোরের নলডাঙ্গায় স্বামী ওসমান গনি’র মৃত্যুদন্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত ওসমান গনি(৫২) উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত ইসমাইল মৃধার ছেলে।
মামলার সূত্রে জানা যায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত ইসমাইল মৃধার ছেলে ওসমান গনির সাথে বহু বছর আগে বিয়ে হয় একই জেলার সিংড়া উপলোর উত্তর খাজুরিয়া এলাকার মৃত আদব আলীর মেয়ে রোকেয়া বেগমের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি করে আসছিলেন ওসমান গনি। রোকেয়া বেগমের পরিবারের সদস্যরা যৌতুকের টাকা দিতে অপারগতা জানালে ২০১৩ সালের ২১ আগস্ট দিবাগত রাতে রোকেয়া বেগমের গলায় শাঁড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ওসমান। এঘটনায় পরের দিন নিহত রোকেয়া বেগমের বড় ভাই ফেলু বাদি হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, দীর্ঘ ১০ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews