1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ডেমরায় অপহরণ হওয়া স্কুল ছাত্রী কেরানীগঞ্জ থেকে উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে রাজধানীর ডেমরা থেকে অপহরণ হওয়া অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে ডেমরা থানা পুলিশ তাকে উদ্ধার করে।

অপহরণ ঘটনায় অভিযুক্ত অপহরণকারী রাকিব মোল্লা (২২) ও সহযোগী সবুজ মোল্লা (৩০) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শেষে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে মেয়েটি স্কুল থেকে বাসায় ফেরার সময় পূর্ব পরিকল্পিতভাবে রাকিব মোল্লা তার সহযোগী সবুজ মোল্লাসহ কয়েকজন অপহরণ করেছিল। এ ঘটনায় গত ৮ অক্টোবর ভুক্তভোগীর চাঁচা ডেমরা থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি বাড়ি থেকে অপহরণকারী রাকিব মোল্লাসহ অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।

এদিকে সহযোগী সবুজ মোল্লাকে ফরিদপুরে কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
জানা গেছে, গ্রামের বাড়ি ফরিদপুরে থাকতেই রাকিব মোল্লা মেয়েটিকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। বিষয়টি জানতে পেরে এক বছর আগে মেয়েটিকে তার চাচা ডেমরায় নিজের বাসায় এনে স্কুলে ভর্তি করিয়ে দেন।

এদিকে ডেমরাতেও রাকিব প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মেয়েটিকে। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় রাকিব ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে অপহরণ করে বলে অভিযোগ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews