1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

রাজধানীর উত্তরায় সাইদ সেন্টারে লাগা আগুন ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

ডেস্ক নিউজ: রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের চেষ্টায় আজ বুধবার ভোররাত ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সকাল ৬টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সকালে তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের কোন কর্মচারী আহত হওয়া বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি। তবে অগ্নিনির্বাপণে অংশগ্রহণকারী টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের দুজন ফায়ারফাইটার আহত হয়েছেন।

 

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ১৬ তলাবিশিষ্ট সাঈদ গ্র্যান্ড সেন্টারে আগুন লাগে। রাত ১টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সেখানে তাদের প্রথম ইউনিট পৌঁছায় রাত ১টা ১৬ মিনিটে।

পরে আশপাশের আটটি স্টেশন থেকে আরও ২৪টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ভবনটির সাততলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews