1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ভোররাতে গ্যারেজে আগুন, পুড়ে ছাই ৩৫ মোটরসাইকেল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকায় নিউ খালেক প্লাজার আন্ডারগ্রাউন্ডে একটি মোটরসাইকেলের গ্যারেজে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৩৫টি মোটরসাইকেল। এত প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হলে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ হানিফ মিয়া জানান, অবৈধভাবে বেইজমেন্টে গড়ে তোলা গ্যারেজটির ভেতরে বিপুল পরিমাণ মবিল থাকার কারণে আগুনে ক্ষয় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত মনে হলেও গ্যারেজটির মালিক লিটন মিয়া এটাকে নাশকতা বলে দাবি করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আগুনের ঘটনায় মালিকপক্ষের কেউ থানা পুলিশে কোন প্রকার অভিযোগ করতে রাজী হয়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews