1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ডিম হালি ৪৮টাকা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: এক হালি ডিমের দাম ৪৮ টাকা নির্ধারণ করেছে সরকার। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) আগামী শুক্রবারের মধ্যে (২০ অক্টোবর) থেকে এই দামে ডিম বিক্রি শুরু করবে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজারে বিপিএ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানী ঢাকা ও আশপাশের ২০টি স্থানে পর্যায়ক্রমে ট্রাকসেল থেকে ৪৮ টাকা হালি দরে ডিম কিনতে পারবেন ভোক্তারা। বাজারকে কারসাজিমুক্ত করতেই প্রথমবারের মতো খামারিদের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, ন্যূনতম চাহিদা হিসেবে বছরে মাথাপিছু ডিমের যোগান বেশি রয়েছে অন্তত ৩০টি। অথচ এ পণ্যটি দীর্ঘদিন ধরে যোগান সংকটের অজুহাতে ভোক্তাদের ভোগাচ্ছে।

বাজারে প্রভাব সম্পর্কে বিপণন কাঠামোর সিন্ডিকেট ভাঙতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তর বলছে, আলুর পর এবার ট্রাকে করে ডিম বিক্রি করা হবে।

অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, হিমাগারভিত্তিক সিন্ডিকেট চক্র আবারও সোচ্চার হচ্ছে, এটি ভেঙে দিতে হলে আমার মনে হয় হিমাগারের মালিক সমিতিও এই ধরনের উদ্যোগ নিতে পারেন। কাজেই তারা যদি ৩৬ টাকা দরে আলু বিক্রি করেন, তাহলে আমার মনে হয়, এতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews