1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেন্দ্রীয় কারাগারের হাজতির ঢামেকে মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধ অপরাধ মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আজহার আলী শিকদার(৭৮) নামের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত আজহার আলী বাগেরহাটের কচুয়া থানার বিশারখোলা এলাকার আহমদ আলী শিকদারের ছেলে।

মঙ্গলবার (১৭ অক্টোবর ) বিকেল চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৭ম তলা ৭০২ নং ওয়ার্ডে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের লাশ মর্গে রাখা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আজহার আলী কচুয়া থানার মানবতা বিরোধী অপরাধের একটি চলমান মামলায় ২০১৭ সাল থেকে কারাগারে বন্দী ছিল। গতকাল সোমবার দুপুরে কারাগারের ভেতর উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের কারণে রক্তের সুগারের মাত্রা কমে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews