1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ফেন্সিডিলসহ পুলিশ কনস্টেবল আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

রামগড়(খাগড়াছড়ি): ৭৪ বোতল ফেন্সিডিলসহ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চিকনছড়া সড়কে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করার সময় সাজ্জাদ হোসেন (২৭) নামে রামগড় থানার এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (১৮ অক্টোবর) ফটিকছড়ি উপজেলার ভূঁজপুর থানার বাগানবাজার ইউপির চিকনছড়া বাংলাবাজার রামগড়-বারইয়ারহাট সড়ক থেকে স্থানীয় জনতা ওই কনস্টেবলকে ৭৪ বোতল ফেনসিডিল সহ সকালে আটক করে বাগানবাজার ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে।
আটক কনস্টেবল সাজ্জাদ হোসেন (স্টাফ নং- ১৬৯৪) সে নাটোর জেলার বড়ই গ্রাম থানার বনরৃপা আবাসিক এলাকার মৃত জহিরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ১নং বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবল কে ফেনসিডিল সহ আটক করে স্থানীয়রা। তার কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয়রা আটক করে তাকে পরিষদে হস্তান্তর করলে তিনি পুলিশকে খবর দেন।

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সে গতরাত ডিউটির পর থেকে থানায় উপস্থিত নাই। মাদক নিয়ে আটকের বিষয়ে অফিসিয়ালি তিনি কিছু জানেন না বলে জানান।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজন কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই এর পর বিস্তারিত জানা যাবে। এর সাথে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews