1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জ ইউএনও’র প্রচেষ্টায় ৯৩ পূজা মন্ডপ পেল সিসি ক্যামেরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা হয়েছে।

উপজেলায় মোট ১৫৬ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ সকল মণ্ডপের মধ্যে আগে থেকেই ৬৩টি মণ্ডপে সিসি ক্যামেরার নিয়ন্ত্রানাধীন ছিল। বাকি ৯৩ টি মন্ডপে পূজা শুরুর আগেই সিসি ক্যামেরার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম।
সিসি ক্যামেরা পেয়ে পূজা উদযাপন কমিটির সদস্যরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম জানান, সার্বজনীন দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে পূজা কমিটিকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে কেরানীগঞ্জের ৯৩ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। পূজা মন্ডপ গুলোর সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews