1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

প্রার্থনার সময় সিরিজ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: প্রার্থনার সময় একটি কনভেনশন সেন্টারে সিরিজ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৬ জন।

আজ রবিবার ভারতের কেরালায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা  প্রার্থনার জন্য সেখানে জড়ো হন। প্রার্থনার সময় এই হামলা চালানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রার্থনার সময় পরপর তিনটি বিস্ফোরণ হয়। প্রার্থনাতে অংশ নিয়েছিল প্রায় দুই হাজার মানুষ।

সেসময় সেন্টারের ভেতরে থাকা একজন নারী জানান, তারা পরপর তিনটি বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী সব স্বাস্থ্যকর্মীকের ঘটনাস্থলে যাওয়া নিদেৃশ দিয়েছেন।

এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। তাদের ফরেনসিক দল আলামত সংগ্রহ শুরু করেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews