1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে থানার সামনে যাত্রীবাহী বাসে আগুন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের ইকুরিয়া এলাকায় থানার সামনে রাখা ইলিশ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পশ্চিম পাশে  এ আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানায়, ঢাকা মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জ থানার মূল ফটকের একশ গজ পশ্চিমে  যাত্রীবাহী ইলিশ পরিবহন নামে একটি থামানো বাসে টিতে আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, “আমরা সোয়া সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুটি ইউনিট ২০মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি। আগে থেকেই বাসটি দক্ষিণ কেরানীগঞ্জ থানার জব্দ তালিকায় রয়েছে। আগুন লাগার পর বাসটির ভিতরের অংশ পুড়ে গেছে।”
এ ঘটনায় পুলিশ ও র‍্যাবের  উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews