1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বুড়িগঙ্গায় ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করল পুলিশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় যুবকের পরনে ছিল সাদা ট্রাউজার ও ফুলহাতা গেঞ্জি। তবে গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

শনিবার দিবাগত রাতে বুড়িগঙ্গা নদীর প্রথম সেতু পোস্তগোলা ব্রিজের পশ্চিম পাশে কার্নিভাল ক্রুজ ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, স্থানীয়রা ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আমরা রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে চোখ দেখে বুঝা যাচ্ছে ছেলেটি অন্ধ হতে পারে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশে থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews