1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

পরকীয়ার জেরে ছেলেকে হত্যা ৮ বছর পর মা আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

১১ নভেম্বর ২০২৩ শনিবার অপরাধ
কেরানীগঞ্জ (ঢাকা): পরকীয়ার জেরে আপন ছেলেকে হত্যা মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মা খুকি বেগম’কে ফরিদপুর জেলার বৈঠাখালী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব-১০এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন আহমেদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল (১০ অক্টোবর) শুক্রবার আনুমানিক রাত ১১টার দিকে র‌্যাব-১০ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার বৈঠাখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। সে অভিযানে চাঁদপুর জেলার হাইমচর থানায় চাঞ্চল্যকর পরকীয়ার জেরে আপন ছেলেকে হত্যা মামলায়
মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত দীর্ঘদিন পলাতক প্রধান আসামী মা খুকি বেগম (৫০) কে গ্ৰেপ্তার করে।
সে চাঁদপুর জেলার হাইউমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী খুকি বেগম(৫০) এর সাথে পার্শ্ববর্তী এলাকার জয়নাল গাজী নামক এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি খুকি বেগমের ছেলে আরিফ হোসেন জানতে পারে এবং এ নিয়ে মা ও ছেলের মধ্যে মনোমালিন্য শুরু হয়। ২০১৫ সালের শুরুতে ছেলে আরিফ হোসেন পার্শ্ববর্তী এলাকার আব্দুস সালাম মিজির মেয়ে আসমা আক্তারকে (১৯)’কে বিয়ে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের বিয়ে মা খুকি বেগম প্রথমে মেনে না নিলেও এক পর্যায়ে মেনে নেন। তার কিছুদিন পর থেকে আরিফ হোসনে ও তার বউয়ের সাথে আরিফের মা খুকি বেগমের বিভিন্ন বিষয়ে নিয়ে ঝগড়াবিবাদ হয়। এরই মধ্যে মা খুকি বেগম ছেলেকে হত্যার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় গত ২০১৫ সালের ১৬ নভেম্বর খুকি বেগম তার ছেলের বউ আসমা বেগমকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

অতঃপর গত ১৮ নভেম্বর রাতে খুকি বেগম পূর্বপরিকল্পনা অনুযায়ী তার নিজ গৃহে ছেলে আরিফকে গরুর দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আরিফ দুধ খেয়ে অচেতন হয়ে পরলে আরিফের মা খুকি বেগম ও তার পরকীয়া প্রেমিকসহ অজ্ঞাতনামা আরো ১/২ জনের সহযোগীতায় ছেলে আরিফকে ঘুমন্ত অবস্থায় হকিস্টিক দিয়ে পিটিয়ে, বটি ও বেøড দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। পরদিন ১৯/১১/২০১৫ খ্রিঃ তারিখ সকালে খুকি বেগম আরিফের স্ত্রী আসমাকে ফোন করে জানান যে ডাকাতরা আরিফকে মেরে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে ফেলে গেছে। আরিফের স্ত্রী আসমা তাৎক্ষণিক স্বামীর বাড়িতে চলে আসেন এবং আরিফকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মতলব ফেরিঘাট পার হওয়ার সময় আরিফ মৃত্যুবরণ করে। এ ঘটনায় ওই দিন ১৯/১১/২০১৫ খ্রিঃ তারিখ মৃত আরিফের স্ত্রী আসমা শাশুড়ি খুকি বেগমসহ অজ্ঞানামা ২/৩ জন ব্যক্তিদের আসামী করে হাইমচর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এরপর থেকে আসামী খুকি আত্মগোপনে চলে যায় ও দেশের বিভিন্ন জায়গায় নাম পরিচয় গোপণ করে থাকে। ফরিদপুরেও উক্ত আসামী নাম পরিচয় গোপণ করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে বসবাস করতে থাকে। উক্ত মামলার ছায়া তদন্দের এক পর্যায়ে উক্ত আসামীর অবস্থান সম্পর্কে জানতে পারে র‌্যাব ১০ ও র‌্যাব ১১ এর যৌথ প্রচেষ্টায় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews