1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

মিথিলির প্রভাবে বৃষ্টি, বরিশাল নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

বরিশাল ব্যুরো: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দিনভর মুষলধারে বৃষ্টি হওয়ায় বরিশাল নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল পর্যন্ত ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া জোয়ারের পানি বৃদ্ধি এবং ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে নগরীর বগুড়া রোড, নবগ্রাম রোড, ফজলুল হক এভিনিউসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল থেকে নগরীর অধকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যার ফলে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।

বরিশালের জেলা প্রশাসক মো শহিদুল ইসলাম জানান, ঝড়ের কারনে বেশ কয়েক জায়গায় গাছ ভেঙে পরেছে। তবে সেসব কারনে উল্লেখ করার মতো কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি। বেড়িবাঁধ ভাঙার মতো কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে ফসলী জমিতে অনেক জায়গায় পানি ঢুকেছে, এতে কিছু ক্ষতি সাধন হলেও তাৎক্ষণিক তা বলা সম্ভব না। এর পরিমাপের কাজ চলছে। তাছাড়া বরিশাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews