1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

নারায়ণগঞ্জে স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ‘তাহমিদ রোটর’ নামে একটি স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় সোয়া তিন ঘণ্টা চেষ্টা করে রাত সোয়া ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন: মনোনয়ন পেয়ে যা বললেন কামরুল ইসলাম (ভিডিও)

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় স্পিনিং মিলের একটি অংশে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানায়।

কারখানাটির মালিক হাফেজ হাফিজুর রহমান বলেন, ‘সুতার দাম বাড়লে বিক্রি করব। সেই আশায় কারখানায় অনেক টাকার মাল মজুদ রেখেছিলাম। এই মালামাল বিক্রি করে বকেয়া থাকা ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল দেওয়ার কথা ছিল কিন্তু এক আগুনে সব শেষ হয়ে গেল।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, ‘খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সোয়া তিন ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ৯টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews