1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে ‘নদীর ঐতিহ্য, পুরান ঢাকা থেকে শেখা’ প্রদর্শনীর উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : আলিয়ঁস ফ্রঁসেজ এর আয়োজনে ঢাকার কেরানীগঞ্জে নদীর ঐতিহ্য,পুরান ঢাকা থেকে শেখা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে ।

মঙ্গলবার (২৮ নভেম্বর ) সন্ধ্যার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরায় হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এসময় তার সাথে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।
ফ্রান্সের বিশিষ্ট স্থপতি ক্লাউদিও সেকি এবং ভারতের বিখ্যাত স্থাপত্য পরামর্শক কমলিকা বোসের নেতৃত্বে কর্মশালায় মুম্বাই,প্যারিস এবং ঢাকার স্থাপত্যবিদ্যার ৪৯ জন শিক্ষার্থীদের গবেষণামূলক কাজ প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে সৃজনশীল কাজের প্রদর্শনের চেয়ে, বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে পুরান ঢাকার ইতিহাস সংস্কৃতি ও বুড়িগঙ্গা নদীর তীরবর্তী মানুষের ইতিহাস তরুণ স্থপতিদের অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।


“নদীর ঐতিহ্য: পুরান ঢাকা থেকে শেখা” প্রদর্শনীটি ঢাকার সমৃদ্ধ সাংস্কৃতিক ও স্থাপত্য উত্তরাধিকারকে কেন্দ্র করে EUNIC হেরিটেজ উদ্যোগের “রিভার হেরিটেজ” এর তৃতীয় অধ্যায়ের প্রকল্প।
সপ্তাহব্যাপী হওয়া প্রদর্শনীটি সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews