1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: দুদিনের সফরে গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরের পর টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিকাল ৪টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং ৩০ লাখ শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া এবং মোনাজাত করেন।

এদিকে ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এ সফরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

আগামীকাল কোটালীপাড়ায় দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। নেতাকর্মীদের আশা, এ সফরে জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews