1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে গ্যাসের চুলা তৈরির কারখানায় আগুন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে মেসার্স ট্রেড সোর্স নামের একটি গ্যাসের চুলা তৈরির প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন মেশিনারিজ, প্যাকেজিং মালামাল ও বেশ কিছু তৈরি চুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানাটির মালিক জয়নাল মিয়া।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) দুপুর ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দীর ভাগনা গোপপাড় এলাকার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানাগেছে, কারখানাটিতে চীন থেকে কাঁচামাল আমদানি করে দেশীয় প্রযুক্তিতে রান্নায় ব্যবহৃত গ্যাসের চুলা তৈরি ও প্যাকেজিং করা হয়। দুপুরে খাবার বিরতির সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানার ভিতরে কোন কর্মচারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, ‘আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস স্টেশন কাছাকাছি হওয়ায় খুব দ্রুতই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারায় আগুনের ব্যাপক ক্ষয়—ক্ষতি থেকে কারখানাটি রক্ষা করা গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারনা করা হলেও বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews