1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

মাঝরাতে নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে মো. সোহেল নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর হাইমচর নামক স্থানে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. সোহেলের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তার দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী শাফায়াত আহমেদ রাজিব জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ২৫০ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশে সোমবার রাত ৯টায় ছেড়ে যায়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।

এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে সোহেল নামে একজন মারা যান। সুরভী লঞ্চটি হাইমচর নামক জায়গায় একটি ডুবোচরে আটকে আছে বলেও জানান যাত্রী শাফায়াত আহমেদ রাজিব।

সুরভী-৮ লঞ্চের মাস্টার আলমাস হোসেন জানান, ঘন কুয়াশায় তারা ঢাকা থেকে আসা টিপু-১৪ লঞ্চটি দেখতে পাননি। এ কারণে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন যাত্রী মারা যান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews