1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আ: রশিদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১০ টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু রশিদ ওই এলাকার দিনমজুর সাবিরুল ও মালেকা খাতুন দম্পতির ছেলে।

জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিল। সকলের অজান্তে কোন এক সময় শিশু রশিদ বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে ছেলেকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যরা।

পরে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানা ওসি নান্নু খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews