1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে বিজয় দিবস প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): শেখ হাসিনার দর্শন স্মার্ট ক্রীয়াঙ্গন এই প্রতিপাদ্যে ঢাকা কেরানীগঞ্জে বিজয় দিবস প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) বিকেল চারটায় দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর খেলার মাঠে সাইফ পাওয়ার এর সৌজন্যে নসরুল হামিদ একাডেমি বনাম সোনালী অতীত একাদশের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে সোনালী অতীত একাদশ ১-০ গোলে নসরুল হামিদ একাডেমিকে পরাজিত করে।

এ সময় ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

এ সময় তিনি প্রীতি ম্যাচে অংশ নেয়া দুই দলকেই ধন্যবাদ জানিয়ে উপস্থিত দর্শকদের কাছে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণ করে নৌকায় ভোট দিতে আহ্বান জানান।

 

এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু,সহ-সভাপতি এম,বি সাইফ মোল্লা,বাংলাদেশ জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের সভাপতি আসাদুজ্জামান কোহিনুর, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভিডিও দেখতে ক্লিক করুন 

এর আগে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান, বর্নিল আতশবাজি ও বেলুন উড়িয়ে প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews