1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

দিনের ভোট রাতে হবেনা: সিইসি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আগের রাতে ভোট- যেসব কথা হয়েছে তা ৯৯ নয়, ১০০ শতাংশ নিশ্চিত করতে পারি, সেটি কোনো অবস্থাতেই হবে না। এ জন্য অনেক ক্ষেত্রেই ব্যালট পেপার সকালে যাবে।’

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের পিটিআই মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা অধিকতর আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য বলেছি, ব্যালেট পেপার আমরা সকালে পাঠাব। পোলিং এজেন্টরা সেখানে দাঁড়িয়ে থেকে দেখে নেবেন যে বাক্স খালি আছে কি না। ভোট শেষ না হওয়া পর্যন্ত তারা ওখানে উপস্থিত থেকে দেখবেন, গণনা সঠিকভাবে হয়েছে কি না।’

তিনি বলেন, ‘যদি প্রতিটি কেন্দ্রে গণনা সঠিকভাবে হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়ে গেল। আর যদি মাঝখানে কোনো পেশিশক্তির উদ্ভব ঘটে, সেগুলো তাৎক্ষণিকভাবে অবহিত করবেন। আমরা সেসব কেন্দ্রের ভোট বন্ধ করে দেব। এভাবে আমরা প্রত্যেক প্রার্থীকে আশ্বস্ত করার চেষ্টা করেছি। ওনারা অনেকে আশ্বস্ত হয়েছেন।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘মিডিয়াকর্মীরা ভোটকেন্দ্রের বাইরে থাকবেন না, ভেতরে থাকবেন। ভিডিও-ছবি তুলতে পারবেন। প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে না, সরাসরি প্রবেশ করতে পারবেন। পর্যবেক্ষকেরাও সরাসরি প্রবেশ করতে পারবেন। মিডিয়া সত্য-মিথ্যা প্রকৃত তথ্যটা জনগণকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দিতে পারবেন।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews