1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ: ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাসের ধাক্কায় মালবাহী কাভার্ড ভ্যানের দু’জন গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন আব্দুল জব্বার (৪৩) ও নুরুল ইসলাম (২১)।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর জেলখানার সামন এ দুর্ঘটনা ঘটে।

আহত দুজন কাভার্ড ভ্যানের চালক ও হেলপার। দুর্ঘটনায় তারা দুজন গাড়ির মধ্যে আটকা পড়লে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ঘন কুয়াশার কারণে মালবাহী কাভার্ড ভ্যানটি গতি কমিয়ে চলছিল। এ সময় পিছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এরপরে যাত্রীবাহী বাসের পিছনে থাকা বাকি গাড়িগুলো একের পর এক এসে ধাক্কা দিতে থাকে। এতে ডিএম পরিবহন নামক বাসসহ বাকি গাড়িগুলোতে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কাজল মিয়া জানান সকাল সাড়ে নয়টার দিকে খবর পেয়ে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews