1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

শীত কমবে কবে জানালো আবহাওয়া অফিস

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

ডেস্ক নিউজ: ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। বেড়েছে শীতের তীব্রতাও। দেশের অনেক এলাকায় দিনে একবারও ঠিকমতো সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। তিন দিন ধরে পরিস্থিতি এমন যেন ঘন কুয়াশার চাদর ঘিরে রেখেছে আশপাশ। তীব্র এই শীত কবে কমতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডিসেম্বরে এবার তেমন শীত না পড়লেও জানুয়ারিতে ঢাকাসহ সারাদেশেই দাপটে শীত। রাজধানীতে গড়ে দেড় থেকে দুই ঘণ্টার বেশি সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। তীব্র শীতের সঙ্গে কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাপন। অনেকেই সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকেও বের হচ্ছেন না।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দমকা হাওয়া বা বৃষ্টি না নামলে ঘন কুয়াশা সরবে না। আর কুয়াশা না সরলে রোদ এসে শীতের তীব্রতা কমাতে পারবে না। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে দেশের বিভিন্ন স্থানে আকাশে মেঘ জমতে পারে এবং কিছু জায়গায় হতে পারে বৃষ্টি।

এই বৃষ্টি চলতে পারে দু-তিন দিন। এরপর শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। অর্থাৎ বৃহস্পতিবারের আগে শীতের তীব্রতা কমার সম্ভাবনা খুবই কম বললেই চলে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের চার জেলা- রাজশাহী, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও দিনাজপুরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews