1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড সংশোধন করার নতুন নির্দেশনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনলাইনে আবেদনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনায় সংশোধনের জন্য ১৫ ধরনের ফাইল আপলোড করতে হবে আবেদনকারীকে।

গত বুধবার (১৭ জানুয়ারি) থেকে এমন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি শাখার সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম নির্দেশনাটি পাঠিয়েছেন।

ইসির নির্দেশনায় বলা হয়, এনআইডি সংশোধনের আবেদন করার সময় অনেকে অনলাইনে আবেদন করেন, আবার অনেক ক্ষেত্রে ভোটারের আবেদন উপজেলা নির্বাচন অফিস হতে এন্ট্রি করা হয়। এক্ষেত্রে সংশোধনের আবেদন অনুমোদনকারী কর্তৃপক্ষের অনেক সময় আরও ডকুমেন্ট প্রয়োজন হয়, যা চেয়ে ভোটারকে মেসেজ পাঠানো হয় এবং এনআইডি’র স্ট্যাটাস ‘এডিশনাল ডকুমেন্ট রিকোয়ার্ড’/’সেন্ড ব্যাক টুক সিটিজেন’ করা প্রয়োজন হয়। এক্ষেত্রে যদি কোনো আবেদনের ক্ষেত্রে দেখা যায়, আবেদনকারী ১৫টি ফাইল আপলোড করেছে শুধুমাত্র সেক্ষেত্রেই অনলাইনে আবেদনসমূহের স্টেটাস সেন্ড ব্যাক টুক সিটিজেন না দিয়ে অ্যাডিশনাল ডকুমেন্ট রিকোয়ার্ড না দিয়ে দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, সেন্ড ব্যাক টু সিটিজেন স্টেটাসে দেওয়া আবেদনসমূহের ক্ষেত্রে ভোটারকে অনলাইনে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যায় অথবা অ্যাকাউন্ট করার সময় অন্য কারও মোবাইল নাম্বার দেওয়া হয়ে থাকে সে ক্ষেত্রে ‘পাসওয়ার্ড ভুলে গেলে বাটনে’ ক্লিক করলে নতুনভাবে পাসওয়ার্ড সেট করা যাবে ও নতুনভাবে মোবাইল নম্বর দেওয়া যাবে। তাই পাসওয়ার্ড ভুলে গেছে/ অন্যজনের মোবাইল নাম্বার দেওয়া আছে ইত্যাদি কারণে ভোটার তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছে না এ বিষয় গ্রহণযোগ্য নয় বলে এতে উল্লেখ করা হয়।

এদিকে ২৩ জানুয়ারী থেকে নতুন করে স্মার্ট এন আই ডি কার্ড বিতরণ শুরু হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews