1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে আগুনে পুড়লো ২০টি ব্যবসা প্রতিষ্ঠান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি টিনসেট মার্কেটে থাকা বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে,তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (৩১ জানুয়ারি ) রাতের শেষ ভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে তিনটায় আগুনের সূত্রপাত হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতা বেশি থাকায় কন্ট্রোল রুমের স্যাটেলাইট ফায়ার স্টেশন সহ কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। এ ঘটনায় আব্দুল্লাহপুর এলাকায় লিচু মিয়া মার্কেটের সামনে টিনশেটের বর্ধিত অংশের কয়েকটি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট ও ফুলের দোকান সহ প্রায় ২০টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারনা করা হলেও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায় নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews