1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠান লগ্ন থেকে কেরানীগঞ্জে জ্ঞান-বিজ্ঞানের চর্চা, সাহিত্য ও সংস্কৃতিতে অনেক অবদান রেখে চলেছে। শিক্ষার্থীদের সাহিত্য, সভ্যতা, শিল্প-সংস্কৃতি ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে এবং সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করছে।

প্রতিবছরের ন্যায় (৩১জানুয়ারী) আয়োজন করা হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নবুয়ত আলী।
নবুয়ত আলী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে হৃদয়ে দেশপ্রেম ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার আহব্বান জানান। এ আয়োজনের জন্য প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।’
স্বাগত বক্তব্যে  প্রতিষ্ঠানের ইনচার্জ ফারুক হোসাইন বলেন, আগামী জাতি গঠনে আজকের শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরেন। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সাফল্যের জন্য শুভকামনা জানান। এছাড়া শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ এবং শিক্ষকদের, অভিভাবক – অভিভাবিকাদের সাহায্য কামনা করেন।আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সকলকে আহবান জানান।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা গান, নাচ, কৌতুক, কবিতা আবৃত্তি, ছড়াগান,মজার সংবাদ ইত্যাদি পরিবেশন করে।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের দায়িত্বশীল জয় বিশ্বাস, ফেরদাউস হাসান কামরুল, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক শান্তানু বর্মন,ফরহাদ হোসেন, সালাহউদ্দীন সিকদার,দেবাশীষ বসু, আব্দুর রাহিম,সাজ্জাদ হোসেন, দিনু বর্মন সহ অত্র স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মোঃ শাকুর খান শুভ, কেরানীগঞ্জ ঢাকা

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews