1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেন্দ্রীয় কারাগারে আটক বন্দির ঢামেকে মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. তারেক (২৮) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢামেক হাসপাতালে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘আজ সন্ধ্যায় কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেকে নিয়ে আসা হয় তারেককে। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে কারারক্ষী মো. সোহাগসহ আরও কয়েকজন কারারক্ষী ছিলেন।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য তারেকের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’

মো. তারেক কেরানীগঞ্জ উপজেলার পারগেন্ডারিয়া এলাকার বাসিন্দা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews