1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বাসা ভাড়া নেয়ার কথা বলে ফ্লাট রেকি করতো কেরানীগঞ্জে, ৬ চোর গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় একটি ফ্লাটবাসায় চুরির ঘটনায় ৬ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো. তোফাজ্জল হোসেন বুলু (৩০), সজল (২১), সাগর (২২), রাসেল ২৪), সোহেল (৩২) ও হাসান (৫০)। গত ২৪ ঘন্টায় পটুয়াখালী ও কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির। এসময় আরও উপস্থিত ছিলেন ওসি মোস্তফা কামাল, পরিদর্শক (তদন্ত) খালিদুর রহমান, পরিদর্শক (অপারেশন) মুন্সি আশিকুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, গ্রেফতার হওয়া হাসান চক্রটির প্রধান। চক্রের সদস্যরা তাকে ‘নানা’ বলে সম্মোধন করে। সে বিভিন্ন ফ্লাট বাড়িতে বাসা ভাড়া নেয়ার জন্য যায়। সে বাসা ভাড়া নেয়ার আড়ালে মুলত রেকি (পর্যবেক্ষণ) করে। আশপাশের অবস্থান নেয় দলের অন্য সদস্যরা। কোন ফ্লাটে তালা লাগানো সে খোঁজে। টার্গেট ঠিকঠাক মিলে গেলে সে মোবাইলে অন্যদের আসতে বলে বাইরে পাহারায় থাকে। তালা ভেঙে একটি চুরি শেষ করতে তাদের ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে।
তিনি আরও জানান, ৬ ফেব্রুয়ারী জিনজিরার বাসিন্দা ফরহাদ হোসেনের ফ্লাটের তালা ভেঙে ঘরে ঢুকে দেড় ভরি স্বর্নলংকার ও নগদ টাকা চুরির ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন। মামলাটির তদন্ত করতে গিয়ে পুলিশ চক্রটিকে গ্রেফতার করেছে। চক্রটির বিরুদ্ধে একাধিক চুরির ঘটনা সংগঠিত করার অভিযোগ পাওয়া গেছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews