1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে বিএনপি’র লিফলেট বিতরণ 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
কেরানীগঞ্জ (ঢাকা) : দ্রব্যমূল্য বৃদ্ধি, কারাবন্দি বিএনপির সব নেতাকর্মীদের মুক্তি এবং নতুন নির্বাচনের দাবীতে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি ) বিকাল তিনটা থেকে প্রায় ঘন্টা ব্যাপী ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নিপুণ রায়ের নেতৃত্বে জিনজিরা বাস রোড দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে জিনজিরা বাজার, টিনপট্টি হয়ে আগানগর সিনেমা হল পর্যন্ত লিফলেট বিতরণ করে।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দলটির নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টার উপস্থিত ছিলেন। এ সময় নিপুন রায় তার বক্তব্যে বর্তমান সরকারকে অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
এতে অন্যান্যদের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর শাহনেওয়াজ, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ,ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট/বুড়িগঙ্গা টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews