1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

হামাস ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধে গাজায় ২৯ হাজার ৪১০ জন নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

ডেস্ক নিউজ: হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ২৯ হাজার ৪১০ জন নিহত হয়েছে। গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৯৭ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ২৯ হাজার ৪১০ জনে দাঁড়ালো। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৯ হাজার ৪৬৫ জন আহত হয়েছে।

এদিকে গাজার মানবিক পরিস্থিতি অমানবিক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) প্রধান। একইসঙ্গে তিনি ফিলিস্তিনী অঞ্চলকে ‘মৃত্যু অঞ্চল’ হিসেবে বর্ণনা করেছেন।

এক মিডিয়া ব্রিফিংয়ে টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, গাজার স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি অমানবিক এবং তা আরও খারাপের দিকেই যাচ্ছে। গাজা একটি মৃত্যু কূপে পরিণত হয়েছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews