1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন ৬৮ জনকে জীবিত উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

ডেস্ক নিউজ: রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় আহত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দিয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ছাড়াও আনসার ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ৯টা ৫৬ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন চ্যানেল 24-কে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ৩ প্লাটুন সাধারণ আনসার ছাড়াও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১ প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে কাজ করছে। এছাড়াও এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিন্ত্রয়ণে না আসায় উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও।

 

অন্যদিকে, আগুন লাগা রেস্টুরেন্টের ভবনটিতে এখনো বহু মানুষ আটকা রয়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত ৬৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া আহত ১২ জনকে চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews