1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

অবৈধভাবে পরিচালনা করা ফার্মেসি ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) :  ঢাকার কেরানীগঞ্জে লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা স্বাস্থ বিভাগ ভ্রম্যমান আদালত। এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও পাঁচ হাজার টাকা জরিমানা ,একটি ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভুয়া ডাক্তার দ্বারা পরিচালিত অপর একটি ফার্মেসী অভিযানের টের পেয়ে পালিয়ে যায়। অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর ডাঃ মোঃ তানভীর আহমেদ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি যে, কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসী রয়েছে। অনেক ফার্মেসীতে ভুয়া ডাক্তার বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। এমন সংবাদের ভিত্তিত্বে রবিবার বিকেল ৪টায় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় ইরাজ নামের একটি ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স বিহীন ল্যাব  ব্যবহার করার অপরাধে বন্ধ ঘোষনা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর কোন্ডা ইউনিয়নের ধলেশ্বর এলাকায় নিজাম নামে একটি লাইসেন্স বিহীন ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সন্ধ্যা ৭ টার দিয়ে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া গার্লস স্কুল রোডে ভুয়া ডাক্তার দ্বারা পরিচালিত একটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসীর লোকজন অভিযানের টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন, লাইসেন্স বিহীন ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, হাসপাতাল ও ফার্মেসীর বিরুদ্ধে আমাদের ভ্রম্যমান আদালত চলছে। এরই ধারাবাহিকতায় আজ একটি ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছি। পাশাপাশি একটি লাইসেন্স বিহীন ফার্মেসীকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews