1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

রাজধানীতে রেস্তরাঁয় অভিযানে ৩৮১ জন আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪
ছবি : সংগৃহীত

ডেস্ক নিউজ: রাজধানীর বিভিন্ন এলাকার রেস্তরাঁয় অভিযান চালিয়ে অন্তত ৩৮১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, আটক ব্যক্তিদের বেশির ভাগই রেস্টুরেন্টের ম্যানেজার। তাদের কাছে রেস্টুরেন্ট পরিচালনার বৈধ সব ডকুমেন্টস চাওয়া হয়েছে। এসব ডকুমেন্টস দেখে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আজ সোমবার বিকেলে রাজধানীর ওয়ারীর র‍্যানকিন স্ট্রিটের ১৪টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থাপকসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।

অভিযানের সময় পুলিশের ওয়ারী ডিভিশনের ডিসি ইকবাল হোসাইন বলেন, আমরা রেনকিন স্ট্রিটের ভবনগুলোতে অভিযান পরিচালনা করছি। আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে বসেছে। সেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। র‍্যানকিন স্ট্রিটের সব ভবনের রেস্তোরাঁগুলোয় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারান। ভবনটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছিল। দুর্ঘটনার পর ভবনের ও রেস্টুরেন্টগুলোর নানা অনিয়ম সামনে চলে আসে। পরে অভিযানে নামে পুলিশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews